আমরা Pathao-সহ বিশ্বস্ত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি।
ডেলিভারি চার্জ ও সময়
- ঢাকার ভিতরে: ৭০ টাকা — সাধারণত ১–৩ কার্যদিবস
- ঢাকার বাইরে: ১৩০ টাকা — সাধারণত ২–৫ কার্যদিবস
পণ্যের ওজন, আকার বা নির্দিষ্ট এলাকার কারণে চার্জ কিছুটা বাড়তে পারে। চূড়ান্ত চার্জ চেকআউটে দেখানো হয় এবং কনফার্মেশনের সময় জানানো হয়।
অর্ডার প্রসেসিং
- অর্ডারের পর ফোন বা WhatsApp-এ কনফার্ম করা হয়।
- কনফার্মেশনের পর সাধারণত ২৪–৪৮ ঘণ্টার মধ্যে পার্সেল কুরিয়ারে হস্তান্তর করা হয়।
- শুক্রবার ও সরকারি ছুটির দিনে প্রসেসিং বা ডেলিভারিতে দেরি হতে পারে।
জেনে রাখুন
- উল্লেখিত সময় আনুমানিক। আবহাওয়া, যানজট, হরতাল বা কুরিয়ারের কারণে কখনো দেরি হতে পারে।
- সঠিক ঠিকানা ও সচল মোবাইল নাম্বার দিন, যাতে ডেলিভারি প্রতিনিধি সহজে যোগাযোগ করতে পারেন।
- ভুল ঠিকানা বা ফোনে না পাওয়ার কারণে পার্সেল ফেরত গেলে পুনরায় পাঠাতে অতিরিক্ত চার্জ লাগতে পারে।